আদমশুমারি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় জনসংখ্যা ১৮ লাখ ৩৪ হাজার ২৩১ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২২ হাজার ৯৬৪ জন এবং নারী ৯ লাখ ১১ হাজার ২৬৭ জন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আদমশুমারি ও গৃহগণনা ২০১১ প্রকল্পের কমিউনিটি প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানায় জেলা পরিসংখ্যান বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। প্রতিবেদন উপস্থাপন করেন নীলফামারী জেলা পরিসংখ্যান বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম। প্রতিবেদন অনুযায়ী, জেলায় প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১৮৬ জন। প্রতি পরিবারে জনসংখ্যার হার শতকরা ৪ দশমিক ৩৪ জন।