আদর্শ ওষুধের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ বিক্রির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ওষুধের যৌক্তিক ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ‘আদর্শ ফার্মেসি’ তৈরির উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত বৃহস্পতিবার এ ধরনের দুটি ব্যক্তিমালিকানাধীন ফার্মেসির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর একটি রাজধানীর কলাবাগানের লাজ ফার্মা এবং অন্যটি পান্থপথের বায়োবেড ফার্মা। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা যায়, ওষুধের দোকানের উন্নত ব্যবস্থাপনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আদর্শ এসব ওষুধের দোকানের আয়তন হবে সর্বনিম্ন ৩০০ বর্গফুট। পরিচালনায় থাকবেন কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্ট। এসব দোকানে সরকারনির্দেশিত কিছু ওষুধ ছাড়া অন্য ওষুধ ব্যবস্থাপত্র দেখিয়ে কিনতে হবে। বিক্রেতা ওষুধ খাওয়া বা ব্যবহারবিধি বুঝিয়ে দেবেন। এসব দোকানে ফার্মাসিস্টদের অ্যাপ্রোন পরা বাধ্যতামূলক। বিক্রি করা ওষুধের তথ্য সংরক্ষণ করা হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর একটি দিশারি প্রকল্পের আওতায় এ ধরনের আদর্শ ফার্মেসি তৈরিতে সহায়তা করছে।