আদর্শ বিদ্যালয় এবারও সেরাদের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার আদর্শ উচ্চবিদ্যালয় বিরামপুর এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে। জিপিএ-৫ ও পাসের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানটি বোর্ডে ১৮তম স্থান অজর্ন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। সব শিক্ষার্থীই পাস করেছে। বোর্ডে স্থান করে নেওয়ার পাশাপাশি বিদ্যালয়টি দিনাজপুর জেলায় চতুর্থ স্থান লাভ করে।