আদাবর ও নাখালপাড়ায় পানির সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদাবর শেখেরটেক ৬ নম্বর সড়কে এবং নাখালপাড়া ৬ নম্বর লেনে ঢাকা ওয়াসার পানি সরবরাহে সমস্যা হচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, স্থানীয় গভীর নলকূপে উৎপাদন কমে যাওয়ায় সমস্যা হচ্ছে। আগামী তিন-চার দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে ওয়াসা জানিয়েছে।
ঢাকা ওয়াসার লালমাটিয়া মডস জোন-৩-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, ‘আদাবর এলাকার একটি গভীর নলকূপের উৎপাদন হঠাৎ কমে গেছে। স্বাভাবিকের এক-তৃতীয়াংশ পানি উৎপাদিত হচ্ছিল। সেটা ঠিক করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।
এদিকে আদাবর ও নাখালপাড়া এলাকায় পানির সমস্যা দেখা দেওয়ায় গত সোমবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে পানি সরবরাহ করা হচ্ছে। পানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকাগুলোতে ডিএনসিসির পক্ষ থেকে পানি সরবরাহের এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে। ডিএনসিসির যান্ত্রিক প্রকৌশল বিভাগ পানি সরবরাহের বিষয়টি তদারক করছে।