আদাবরে খাল থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর এলাকায় খাল থেকে মো. রনি (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটার দিকে রামচন্দ্রপুর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রনি শরীয়তপুর জেলার গোসাইরহাট এলাকার মো. মোস্তফা ব্যাপারীর ছেলে। আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডের বাসায় পরিবারের সঙ্গে থাকত সে। আদাবর থানার উপপরিদর্শক মো. শরীফ উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ হয় শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে শিশুর লাশটি খালে ভাসতে দেখা যায়। নিজস্ব প্রতিবেদক