আদাবরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবরে সোমবার রাতে এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা শফিউল করিমকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্র জানায়, ওই গৃহকর্মী (১৪) আদাবর থানার রিং রোডের গোল্ডেন স্ট্রিট নামে একটি ভবনের বাসিন্দা শফিউল করিমের বাসায় কাজ করত। তিনি বায়িং হাউজের মালিক। সোমবার রাতে গৃহকর্মী ওই বাসার বসার ঘরে ঘুমায়। শফিউল করিম একপর্যায়ে তাঁকে ধর্ষণ করে। কাউকে বললে খুন করার ভয় দেখান। পরদিন গতকাল মঙ্গলবার সকালে গৃহকর্মী তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ সময় শফিউল তাকে রাস্তা থেকে ধরে বাসায় আনার চেষ্টা করেন। গৃহকর্মী চিৎকার দিলে আশপাশে লোকজন জড়ো হয়। কিশোরীর তাদের পুরো ঘটনা বলে দেয়। স্থানীয় লোকজন শফিউলকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। থানায় ধর্ষিতা গৃহকর্মী প্রথম আলোকে জানায়, এর আগেও শফিউল তাকে ধর্ষণ করেন। কিন্তু ভয়ে সে কাউকে জানায়নি। আদাবর থানার অপারেশন কর্মকর্তা আজাহারুল ইসলাম প্রথম আলোকে জানান, গৃহকর্মী বাদী হয়ে শফিউলকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। আটক শফিউলকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।