আদাবরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নম্বার ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকটি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আরিফুর রহমান ও বিএনপি-সমর্থিত আবুল হাশেমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার চলে। পরবর্তী সময়ে র্যাব ওআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবুল হাশেম এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক আওয়ামী লীগ নেতা। নির্বাচনে দলের সমর্থন না পেয়ে তিনি বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করেছেন।