আদালত অবমাননার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, তুরিন আফরোজসহ অন্য কৌঁসুলিরা। রাষ্ট্রপক্ষ জানায়, সম্প্রতি চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক’ নামের টক শোতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল। ওই টক শোর সঞ্চালক ছিলেন মাহমুদুর রহমান মান্না, আলোচক ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ।