আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি আসাফ্উদ্দৌলাহ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচার বিভাগ সম্পর্কে ভবিষ্যতে আপত্তিকর বক্তব্য না দেওয়ার অঙ্গীকারের শর্তে সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহেক আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন আদালত।জানা যায়, ৭ আগস্ট ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফ্উদ্দৌলাহ্’ শিরোনামে একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ।