আদালত অবমাননার মামলায় রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা-সংক্রান্ত আদালত অবমাননার মামলায় রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়েরকৃত জাহাজভাঙা-সংক্রান্ত আদালত অবমাননার মামলায় গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আদালত অবমাননার কারণে অবমাননাকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং শ্রমিক ও পরিবেশের নিরাপত্তা ও ভারসাম্য উপেক্ষা করায় তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শানোর জন্য নির্দেশনা প্রদান করে রুল জারি করা হয়।

গতকাল বেলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।