আদালত অবমাননার রুল যমুনা ফিউচার পার্কের এমডিকে হাজিরের নির্দেশ
যমুনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।পাশাপাশি আগামী ২২ ফেব্রুয়ারি শামীম ইসলামকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদার করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা কর্তৃপক্ষের করা রিট ারিজ করে হাইকোর্টের দেওয়া রায় ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগে রাজউক চেয়ারম্যান বাদী হয়ে গত ৭ ফেব্রুয়ারি শামীম ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে এ মামলাটি করেন। আদালতে রাজউকের পক্ষে আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন এবং শামীম ইসলামের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও ায়রুল আলম চৌধুরী মামলা পরিচালনা করেন। গত ১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ অপসারণ করতে নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দিয়েছিল। এর আগেও দুটি নোটিশ দেওয়া হয়েছিল। তবে ১৮ জানুয়ারি চূড়ান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পার্ক কর্তৃপক্ষ রিট দায়ের করে। এই রিট ারিজ করে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। ৪ ফেব্রুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করে। ওই দিন যমুনা কর্তৃপক্ষ রাজউকে আপিল করে। এতে ‘হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী আপিল করা হলো’ উল্লে করা হয়। এর মাধ্যমে আদালতের রায়কে ভুলভাবে উদ্ধৃত (মিসকোড) করা হয়েছে এবং এটি অবমাননার শামিল বলে রাজউক চেয়ারম্যান আদালত অবমাননার মামলা করেন। যমুনা টেলিভিশন: যমুনা টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি দুই সপ্তাহ পিছিয়েছে। গতকাল সোমবার সরকার পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট যমুনা টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বাতিল ও পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করা কেন বেআইনি ঘোণা করা হবে না তা জানাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেন। তবে ২১ জানুয়ারি রুল শুনানি বিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছিল। পরে প্রধান বিচারপতি ওই বেঞ্চে বিয়টি শুনানির জন্য পাঠিয়ে দেন।