আদালত অবমাননায় গণপূর্তসচিবকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ প্রতিপালন না করার অভিযোগে গণপূর্তসচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এতে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গতকাল রোববার নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে গণপূর্তসচিবকে ২৫ অক্টোবর আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়।