আদালত অমান্য করে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাজশাহী শাহমখদুম কলেজ, শহীদ নজমুল হক উচ্চবিদ্যালয় ও লোকনাথ হাইস্কুলে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার পরীক্ষার্থী অংশ নেন।এদিকে ২১ জুলাই এই নিয়োগকে চ্যালেঞ্জ করে আবদুল মান্নান নামের এক ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। কারণ, এই পদে আগে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে আবার নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে।প্রাথমিক শুনানির পর বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের যৌথ বেঞ্চে সহকারী স্টেশন মাস্টার নিয়োগের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য রুলনিশি জারি করা হয়।বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ পারসোনেল অফিসার অসীত কুমার তালুকদার বলেন, ‘আমরা এ রকম একটা আদেশের কথা শুনেছি। কিন্তু কোনো কপি হাতে পাইনি। তা ছাড়া এই নিয়োগটি ছিল রেলওয়ের পূর্বাঞ্চলের।’বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, এ রকম নির্দেশনা তাঁদের কাছে রেলওয়ের পূর্বাঞ্চলের কাছ থেকে আসতে হবে। কারণ, নিয়োগটা তাঁদের। তাঁরা শুধু এখানে আসনব্যবস্থা করে দিয়েছেন। তা ছাড়া পরীক্ষা স্থগিতাদেশের কোনো কপি তাঁরা পাননি।