আদালত এলাকায় বিদ্যুৎবিভ্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আদালত এলাকায় প্রায়ই বিদ্যুৎ থাকছে না। এ জন্য বিচারকাজ বিঘ্নিত হচ্ছে। অসহনীয় গরমে আইনজীবী ও বিচারপ্রার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। বিচারকেরা স্বাভাবিকভাবে কাজও করতে পারছেন না।
পুরান ঢাকায় ঢাকার মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচারিক হাকিম, জেলা জজ, মহানগর দায়রা জজ আদালতসহ শতাধিক আদালত রয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। এসব আদালতে বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটছে যখন-তখন।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) কর্মকর্তা মো. মামুন বলেন, ডিপিডিসির অধীন এলাকায় লোডশেডিংও দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে ব্রেকডাউনের জন্য বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটে।