আদালত চত্বরে সাংবাদিকদের ধাওয়া এপিপির চেম্বার ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের জজ আদালত চত্বরে গতকাল বৃহস্পতিবার তিন সাংবাদিককে ধাওয়া করেছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। সাংবাদিকেরা সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সফুরা বেগম রুমীর চেম্বারে আশ্রয় নিলে নেতা-কর্মীরা ওই কক্ষের দরজা ভেঙে ভাঙচুর চালান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালে সরকারি গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও রাস্তা অবরোধ করে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৩৫ জন নেতা-কর্মীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলার ৩৫ আসামি গতকাল মুখ্য বিচারিক হাকিম আবু মনসুর মো. জিয়াউল হকের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।