আদালত নারীবান্ধব করার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। আদালতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করতে হবে। গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভা ও কর্মশালায় আলোচকেরা এ কথা বলেন। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ও বিধিমালা এবং বিচারব্যবস্থা নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী কোর্ট-কাচারিতে নারীবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দিয়ে বলেন, নারীদের জন্য বসার, শিশুদের মায়ের দুধ খাওয়ানো ও টয়লেটের আলাদা ব্যবস্থা নেই। আদালতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকা দরকার। বিজ্ঞপ্তি।