আদালত পরিবর্তনের আবেদন ফিরিয়ে দিলেন হাইকোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার আসামিপক্ষ আদালত পরিবর্তনের জন্য যে আবেদন করেছিল, হাইকোর্ট গতকাল সোমবার তা ফিরিয়ে দিয়েছেন। বিচারপতি সিদ্দিকুর রহমান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি ফিরিয়ে দেন। এদিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-১-এ বিচারাধীন গৌতম হত্যা মামলার বিচারক ঋষিকেশ সাহা ৯ মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতমকে ফরিদপুরে নিজ কার্যালয়ে হত্যা করা হয়। গৌতম তখন দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ফরিদপুরে কর্মরত ছিলেন।