আদালত পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে খালেদার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে করা রিটটি শুনানির জন্য আদালত পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবীরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল মতিনের সঙ্গে দেখা করে আবেদনটি জমা দেন।এর পরিপ্রেক্ষিতে আবেদনটি বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম দেশে ফিরে কাজে যোগদান করলে তাঁর কাছে উপস্থাপন করা হোক বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।সন্ধ্যায় যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম আতোয়ার রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে প্রধান বিচারপতির দেশে ফেরার এবং আজ (বুধবার) আদালতে বসার কথা রয়েছে।