আদালত প্রাঙ্গণ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলশিক্ষিকা আকলিমা আক্তার হত্যা মামলার প্রধান আসামি জিল্লুর ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত ১১ ডিসেম্বর পল্লবীর ভাড়া বাসা থেকে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক আকলিমার লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় আট দিন পলাতক থাকার পর গতকাল আগাম জামিন নিতে জিল্লুর সিএমএম আদালতে এলে পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে। এই আট দিনে তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, জিল্লুর আদালতে জামিন নিতে গেছেন, এ তথ্য পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।