আদালত বদল চেয়ে খালেদার আবেদনে আদেশ ৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে বদলির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর ৮ মার্চ আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান বলেন, চার দিন ওই আবেদনের ওপর শুনানি হয়।
এর আগে ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদনটি করেন খালেদা জিয়া।