প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে বদলির জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি আসছে বুধবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবী সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৩ থেকে মামলাটি অন্য আদালতে বদলির জন্য ৭ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। ২২ ফেব্রুয়ারি আবেদনের ওপর শুনানি শুরু হয়। সেদিন খালেদা জিয়ার আইনজীবী সময়ের আরজি জানালে আদালত ২৬ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন রাখেন। নিজস্ব প্রতিবেদক