আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য বদিউজ্জামান ওরফে বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে আদালত বর্জন ও মানববন্ধন কর্মসূচি গতকাল দ্বিতীয় দিনের মতো পালন করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শতাধিক আইনজীবী অংশ নেন। কর্মসূচি চলাকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন আইনজীবী সুবল চন্দ্র সাহা, সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।