আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বদিউজ্জামান বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীরা তৃতীয় দিনের মতো এক ঘণ্টা আদালত বর্জন করে মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের স্বাধীনতা চত্বরে মানববন্ধন হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুর রহমান খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আইনজীবী বাবু মোল্লা, জাহিদ ব্যাপারী, আলী আশরাফ, স্বপন পাল প্রমুখ। গত ৩০ মার্চ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আইনজীবী বদিউজ্জামানকে গুরুতর আহত করে। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।