আদালত বর্জন করলেন বিএনপি সমর্থক আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে গতকাল বিক্ষোভ কেরন বিএনপিপন্থী আইনজীবীরা । ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে গতকাল বিক্ষোভ কেরন বিএনপিপন্থী আইনজীবীরা । ছবি: প্রথম আলো

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি পণ্ড করে দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার সকালে সারা দেশে আড়াই ঘণ্টা আদালত বর্জন কর্মসূচি পালন করেছে সংগঠনটি৷ আজ সোমবারও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে৷
গত শনিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ হওয়ার কথা ছিল৷ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন ওই সমাবেশের প্রধান অতিথি৷ কিন্তু পুলিশের বাধায় ওই কর্মসূচি পণ্ড হয়ে যায়৷ প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত আদালত বর্জনের ডাক দেয় সংগঠনটি৷
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিফুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, রোববার সুপ্রিম কোর্টসহ সারা দেশে আদালতগুলোতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন৷
গতকাল এই কর্মসূচির সমর্থনে সকাল থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি-সমর্থক আইনজীবীরা৷ আইনজীবী সমিতির মূল ভবন থেকে দোতলা দিয়ে মূল আদালত ভবনে যাওয়ার ফটকে তালাও দেখা যায়৷ এই পথ দিয়ে মূলত আইনজীবীরা আদালত ভবনে যান৷
সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচি সপ্তাহজুড়ে চলবে৷ মঙ্গলবার দেশের সব আইনজীবী সমিতিতে মানববন্ধন এবং বুধ ও বৃহস্পতিবার কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে৷