আদালত বর্জনের সিদ্ধান্ত সুনামগঞ্জের আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ থেকে একজন বিচারিক হাকিমকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আইনজীবীরা। প্রত্যাহার না করা পর্যন্ত ওই বিচারকের আদালত বর্জন করবেন তাঁরা। একই দাবিতে গতকাল সোমবার আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন আইনজীবীরা।আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিচারিক হাকিম মোহামঞ্চদ মনির হোসাঈনের আদালতে একটি মামলার জামিন শুনানিকালে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়।আইনজীবীরা জানান, বিচারক একটি মামলায় জামিনযোগ্য ধারায় এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিলে আইনজীবীরা তাঁর বিষয়টি সম্পর্কে জানতে চান। তখন দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। এ সময় বিচারক আইনজীবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদে আইনজীবীরা তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে মিছিল করেন। পরে তাঁরা সমিতির জরুরি সাধারণ সভা করে মনির হোসাঈনকে সুনামগঞ্জ থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। প্রত্যাহার না করা পর্যন্ত ওই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেন তাঁরা।এ ব্যাপারে চেষ্টা করেও বিচারক মনির হোসাঈনের সঙ্গে কথা বলা যায়নি।