আদালত ভবন থেকে প্রতারক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবন থেকে বিচারপ্রার্থীর সঙ্গে জামিনের কথা বলে টাকা আদায়ের অভিযোগে রঞ্জন দাশ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক প্রথম আলোকে জানান, হাটহাজারী থানার একটি মামলার আসামি শাহাদতকে জামিন এবং রিমান্ড নামঞ্জুর, থানায় নির্যাতন করা হবে না বলে ২০ হাজার টাকা আদায় করেন রঞ্জন দাশ। কিন্তু জামিন না হয়ে রিমান্ড মঞ্জুর হলে আসামি শাহাদতের ভাই নাজিম উদ্দিন আইনজীবী সমিতির ‘টাউট উচ্ছেদ কমিটি’র কাছে লিখিতভাবে অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে টাউট উচ্ছেদ কমিটি মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে রঞ্জন দাশকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।