আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা। প্রজ্ঞাপনটি ৭ জুন ‘বাংলাদেশ গেজেট’-এর অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনটি শাহজাদপুর সাবজজ আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন।