আদালতে আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় তিন পুলিশ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম (জইট্যা রফিক) গত মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাবনার বিচারিক হাকিম পারভেজ শাহরিয়ারের আদালতে তিনি ওই জবানবন্দি দেন। এ পর্যন্ত মোট চারজন ওই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন। গত ১৬ আগস্ট ঢালারচর ইউনিয়নের নাড়াদহর চর থেকে জইট্যা রফিককে গ্রেপ্তার করে পুলিশ। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান জানান, তিন পুলিশ-সদস্যকে হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রফিকসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।