প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল সোমবার ১৬ জন আসামি দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তাঁরা আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে ৪৪ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত তাঁদের লিখিত বক্তব্য শোনার পর বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ঘটনার বাস্তবতা জানার চেষ্টা করেন।গতকাল সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালতে সকাল নয়টায় বিচারের কাজ শুরু হয়। আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মঈনুল ইসলাম বিচারকাজ পরিচালনা করেন। আদালত চলাকালে দুপুর একটা পাঁচ মিনিটে আসামি হাবিলদার বাবুল মিঞা বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।