আদালতে আয়শার জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় শিশু সামিউল হত্যাকাণ্ড মামলায় গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার মা আয়শা হুমায়রা এশা। গতকাল মহানগর হাকিম শামীমা পারভীন তাঁর খাস কামরায় আয়শার জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।