আদালতে একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় গত মার্চে ট্রাকে পেট্রলবোমা হামলায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া রাসেল মন্ডল গতকাল শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রাসেলের বাড়ি মাগুরা শহরের ভায়না দক্ষিণপাড়ায়। গতকাল দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম তাঁর খাসকামরায় রাসেলের জবানবন্দিটি রেকর্ড করেন। তিনি জবানবন্দিতে পেট্রলবোমা হামলা এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় গত ২১ মার্চ রাতে পেট্রলবোমা হামলায় ট্রাক চালকসহ দগ্ধ হন নয়জন বালুশ্রমিক। দগ্ধদের মধ্যে ঢাকা নেওয়ার পথে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চারজন মারা যান।