আদালতে কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হতো না। তিনি বলেন, ব্যক্তি খারাপ বলে নিয়ম পরিবর্তন করা ঠিক হবে না। তিনি গতকাল মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য উপস্থাপনকালে আদালতে এ কথা বলেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি দ্বিতীয় দিনের মতো বক্তব্য উপস্থাপন করেন। আদালত আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন।আইনজীবী কামাল হোসেন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধানে কোনো ঘাটতি থাকলে তা দূর করতে হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা দরকার। কোনো সরকার যখন ক্ষমতায় থাকে তখন তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় না। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কারণে ১/১১ এসেছিল। ২০০৭ সালের ২২ জানুয়ারি সামরিক বাহিনীর চাপের মুখে তাঁকে সরে যেতে হয়। জনগণকে আরও সচেতন হতে হবে। যেহেতু জনগণ সব ক্ষমতার মালিক। বাসস।