আদালতে কালও তদন্ত প্রতিবেদন দেয়নি র্যা ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গতকাল রোববারও অভিযোগপত্র দাখিল করা হয়নি। আগামী ৭ এপ্রিল অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল এ মামলায় অভিযোগপত্র দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে গতকাল মামলার তদন্ত সংস্থা র্যা ব তদন্ত বিষয়ে কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এ তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরওয়ার ওরফে সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলাটি তদন্ত করে থানা-পুলিশ। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যা বের কাছে হস্তান্তর করা হয়।