আদালতে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মামলা দুটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আদালতের-পথে-খালেদা-জিয়াবিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ প্রথম আলোকে বলেন, আদালতে যাওয়ার উদ্দেশে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে রওনা হন খালেদা জিয়া।
সকাল সোয়া ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান বিএনপির চেয়ারপারসন।
এর আগে গত ১৮ জুন এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক শুনানির পরবর্তী তারিখ ২৩ জুলাই নির্ধারণ করেন।