আদালতে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ সকালে রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ সকালে রাজধানীর বকশীবাজারে বিশেষ আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ সোমবার সকালে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে। আজ মামলা দুটির শুনানি গ্রহণের ধার্য দিন।
আদালতে যাওয়ার উদ্দেশে সকালে গুলশানের বাসভবন থেকে রওনা হন খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৩ জুলাই এই মামলার শুনানিতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওই দিন বিচারক মামলার পরবর্তী শুনানি ৩ আগস্ট ধার্য করেন।