আদালতে গিয়ে বাদীর বিরুদ্ধে পলাতক আসামির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে রোয়াংছড়ির এক পলাতক আসামি অতিরিক্ত জেলা হাকিমের (এডিএম) আদালতে বাদীর বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ আসামির ওই মামলায় জারি করা ১৪৪ ধারার আদেশের কপিও দ্রুত তাঁর কাছে পৌঁছে দিয়েছে বলে গতকাল শনিবার বাদী উনিহ্লা মারমা হেডম্যান (মৌজাপ্রধান) জানিয়েছেন। তবে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, আলী আহমঞ্চদ নামের ওই আসামি পলাতক থাকায় অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।মামলার বাদী তারাছা মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) উনিহ্লা মারমা বলেছেন, পুলিশের রহস্যজনক আচরণে প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামিরা তাঁকে হুমকি দেওয়ায় তিনি এখন আতঙ্কে রয়েছেন। এডিএম আদালতের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, থানায় দায়ের করা ফৌজদারি মামলা নির্বাহী আদালতে দেখার সুযোগ নেই। পুলিশের অবহেলার কারণে কেউ তথ্য গোপন করে নির্বাহী আদালতে আসতে পারে। অবশ্য সেটা পুনর্বিবেচনার (রিভিশন) সুযোগ রয়েছে। রোয়াংছড়ি থানার পুলিশ বলেছে, উনিহ্লা হেডম্যান গত ৫ মে মামলা করেছেন। এতে তিনি বলেছেন, উচনু মারমা, আলী আহমঞ্চদ, ইব্রাহিমসহ কয়েকজন তাঁর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সাইঙ্গ্যা এলাকায় তাঁর জমিতে নির্মাণাধীন বাড়ি ভেঙে ফেলে। তারা দলবল নিয়ে বাড়ি করার নির্মাণসামগ্রী লুটপাট করে নিয়ে যায়। ওই মামলার পলাতক আসামি আলী আহমঞ্চদ হেডম্যানের ওই জমি তাঁর দাবি করে ১৩ মে এডিএম আদালতে মামলা করেন। আলী আহমঞ্চদ বলেন, ওই জমি তাঁদের ছয়জনের। বন্দোবস্ত না থাকলেও মালিকানা পাওয়ার জন্য প্রক্রিয়া চলছে। উনিহ্লা হেডম্যান ক্ষমতার জোরে দখল করে নিচ্ছেন। চাঁদা দাবি করার কথাও তিনি অস্বীকার করেন। উনিহ্লা হেডম্যানের ২৪২ নম্বর হোল্ডিংয়ে সেখানে পাঁচ একর বন্দোবস্ত জমি রয়েছে। উনিহ্লা অভিযোগ করেন, তিনি প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামিদের গ্রেপ্তারের জন্য বারবার অনুরোধ করেছেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে আসামিদের পক্ষে কাজ করছেন। রোয়াংছড়ি থানার ওসি মোজামেঞ্চল হক বলেছেন, আসামিরা বান্দরবান জেলা শহরে থাকায় অভিযান চালিয়েও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাঁদের চোখ ফাঁকি দিয়ে আসামি আলী আহমঞ্চদ আদালতে মামলা করেছেন উল্লেখ করে তিনি বলেন, আদালত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। এ জন্য তাঁরা দ্রুত উনিহ্লা হেডম্যানকে জানিয়ে দিয়েছেন বলে জানান।