আদালতে জবানবন্দি দিচ্ছেন মুজিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মুজিবুর রহমান

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের বিচারিক হাকিম সেনকান্ত সিনহার আদালতে জবানবন্দি দিচ্ছেন। বেলা একটার দিকে কড়া পুলিশি প্রহরায় তাঁকে আদালতে নিয়ে আসা হয়।
গত ৪ মে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগদান শেষে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক অপহূত হন। অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর ১৮ আগস্ট ভোরে গাড়িচালকসহ মুক্ত হন মুজিবুর রহমান। ২০ আগস্ট রাতে তাঁদের ঢাকা থেকে সুনামগঞ্জ নিয়ে যায় পুলিশ। এর পর থেকে সার্বক্ষণিক কড়া পুলিশি পাহারায় সুনামগঞ্জ শহরের হাজিপাড়ায় নিজ বাড়িতে রয়েছেন মুজিবুর। 
অপহরণকারীরা ছিল শিক্ষিত, পেশাদার