আদালতে জবানবন্দি দিচ্ছেন মুজিবুর ও রেজাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুজিবুর রহমান
মুজিবুর রহমান

যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক সুনামগঞ্জের বিচারিক হাকিম শ্যাম কান্ত সিনহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৮ মিনিটে মুজিবুর রহমানকে কড়া নিরাপত্তাব্যবস্থায় আদালতে নিয়ে আসে পুলিশ। এরপর তাঁকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। বেলা একটা ৩৬ মিনিটে গাড়িচালক রেজাউল হককে আদালতে নিয়ে আসে পুলিশ।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান এবং তাঁর গাড়িচালক অপহূত হন। অপহূত হওয়ার সাড়ে তিন মাস পর ১৮ আগস্ট সোমবার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় চোখ বাঁধা অবস্থায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। একই স্থানে ছেড়ে দেওয়া হয় রেজাউলকে। এরপর ২০ আগস্ট রাতে ঢাকা থেকে তাঁদের সুনামগঞ্জ নিয়ে আসে পুলিশ।
এর পর থেকে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় সুনামগঞ্জ শহরের হাজিপাড়ার নিজ বাসায় আছেন মুজিবুর। চালক রেজাউল আছেন পুলিশ হেফাজতে।
আদালতে জবানবন্দি দিচ্ছেন মুজিবুর