আদালতে জবানবন্দি দিলেন তারা মিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে খুনের ঘটনায় তারা মিয়া গতকাল মঙ্গলবার মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার রাতে নগরের মুরাদপুর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালত সূত্র জানায়, তারা মিয়া হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এতে এই নৃশংস কাজে জড়িত সহযোগীর নাম-ঠিকানাও তিনি জানান। গত ২২ নভেম্বর ষোলশহর এলাকার একটি হোটেলের সামনে জিবি ইন্টারন্যাশনাল নামের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি দেবদাস হালদার খুন হন।