আদালতে দুই আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন রঘুনাথপুরে স্কুলছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শনিবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে আসামি বাবু ও মনির হোসেন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক শওকত হোসেন বলেন, ১৫ মার্চ দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লার রঘুনাথপুরে মেয়েকে অপহরণে বাধা দেওয়ায় বাবা মণীন্দ্র চন্দ্র অধিকারীকে খুন করে দুর্বৃত্তরা। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ। পরে আরেকজনকে আটক করা হয়। এর মধ্যে রিমান্ড শেষে গতকাল মামলার তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
মনীন্দ্র চন্দ্র অধিকারীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী প্রজাপ্রতি রাণী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।