আদালতে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারী মরিয়ম মুর্মু হত্যা মামলার দুই আসামি গতকাল শুক্রবার রাজশাহীর অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দিয়েছেন। আসামি অমর কিস্কু (১৯) ও জোহান মারান্ডি (৩০) গতকাল আদালতে এ জবানবন্দি দেন।আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে ওই দুই আসামি মরিয়মকে ধর্ষণ শেষে গাছে ঝুলিয়ে হত্যার বিবরণ দেন। তাঁরা বলেন, অমর তালগাছ বেয়ে মরিয়মের বাড়ির চালার ওপর দিয়ে ভেতর ঢোকেন। পরে বাড়ির ভেতরে প্রবেশের সদর দরজা খুলে দেন তিনি। জোহান ও শওকত ইকবাল ভেতরে প্রবেশ করার একপর্যায়ে মরিয়ম জেগে ওঠেন। তখন তাঁর গলায় কাস্তে ধরে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে এনে শওকত ও জোহান ধর্ষণ করেন। পরে শওকত কাস্তে দিয়ে মরিয়মের যৌনাঙ্গে আঘাত করেন। এরপর তিনজনে টেনেহিঁচড়ে মরিয়মকে বাড়ির পেছনে নিয়ে যান। সেখানে মরিয়মের হাত বাঁধা হয়। অমর তাঁর বাড়ি গিয়ে দড়ি নিয়ে আসেন। ওই দড়ি মরিয়মের গলায় লাগিয়ে জোহান গাছে ওঠে টান দেন। অমর ও শওকত মরিয়মকে ঠেলে ওপরে ওঠান। মরিয়মকে গাছে ঝুলিয়ে রেখে তাঁরা আবারও মরিয়মের ঘরে ঢুকে ১৬ হাজার টাকা চুরি করেন।মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, চুরি করা ওই টাকা থেকে অমরকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। অমরের বাড়ি থেকে চার হাজার ১০০ টাকা এবং শওকতের বাড়ি থেকে কাস্তে উদ্ধার করা হয়েছে।