আদালতে দুজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণ ও এ ঘটনার ভিডিওচিত্র ধারণের অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার তাঁরা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে এ জবানবন্দি দেন।আদালত সূত্রে জানা গেছে, দুই আসামি তুহিন মাতুব্বর (১৭) ও খালেক মিয়া (২২) গত শুক্রবার রাতে ফরিদপুরের বিচারিক হাকিম (২ নম্বর আমলি আদালত) মো. ইউনুস খানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। প্রথমে তুহিন এবং পরে খালেকের জবানবন্দি নেওয়া হয়।জবানবন্দি সূত্রে জানা গেছে, মিলন মিয়া ‘কথা আছে’ বলে ডেকে এনে ওই ছাত্রীকে হামিরদী ইউপি ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে তিন রাজমিস্ত্রি খালেক মিয়া, উজ্জ্বল ও সাব্বির অবস্থান করছিলেন। মিলন ওই ছাত্রীকে নিয়ে যাওয়ার পর রাজমিস্ত্রিরা বের হয়ে যান। কিছুক্ষণ পর তাঁরা এবং মিলনের তিন বন্ধু তুহিন, সোহাগ ও রুবেল ওই কক্ষে যান। পরে সোহাগ সেখান থেকে বেরিয়ে যান। তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেননি। শেষে মিলন, তুহিন, রুবেল ও তিন রাজমিস্ত্রি ওই ছাত্রীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন।মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ঢালি মো. বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া অপর আসামি সোহাগের পাঁচ দিনের রিমান্ডের শুনানি আজ রোববার অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া মিলনসহ বাকি চার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।১০ জুন মিলন মিয়া হামিরদী ইউপি ভবনের দোতলার একটি কক্ষে ওই স্কুলছাত্রীকে নিয়ে ধর্ষণ ও এর ভিডিওচিত্র ধারণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ জুন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং যোগাযোগ প্রযুক্তি আইনে সাতজনকে আসামি করে মামলা করেন। এ নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।