আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সেই তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে ১০ মাসের শিশু মো. রুবেল l ছবি: প্রথম আলো
মায়ের সঙ্গে ১০ মাসের শিশু মো. রুবেল l ছবি: প্রথম আলো

১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম আগামী মঙ্গলবার এ বিষয়ের ওপর আদেশের দিন ধার্য করেছেন। 

এর আগে তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম আদালতের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান। তিনি লিখিতভাবে বলেছেন, অনিচ্ছাকৃতভাবে শিশু ও মৃত ব্যক্তির নামে অভিযোগপত্র দিয়েছেন।
এর আগে গত ৯ মে প্রথম আলোয় ‘১০ মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় এসআই মারুফকে আদালত তলব করেন। এরপর তিনি অসুস্থতার কথা উল্লেখ করে দুই দফা সময় চেয়ে আবেদন করেন। প্রতিবেদনে বলা হয়, ‘মিরপুর থানার একটি মারামারি ও চুরির মামলায় মো. রুবেল নামের একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রুবেল আত্মসমর্পণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিন নিতে গেলে হতবাক হয়ে যান সেখানকার আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। রুবেল বলে যাকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তার বয়স মাত্র ১০ মাস। আর ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।’
আরও পড়ুন:
এবার বাদীকে তলব