আদালতে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জজকোর্টে বোমা হামলার হুমকির ঘটনায় গতকাল সোমবার আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সকাল থেকে আদালতে প্রবেশের মূল ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। তারা মূল ফটক তালাবদ্ধ করে ছোট ফটক দিয়ে তল্লাশি করে লোকজনকে ভেতরে প্রবেশ করায়। এদিকে হুমকিদাতাকে গতকাল পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
ওসি জানান, হুমকির পরিপ্রেক্ষিতে আদালতপাড়ায় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেন ও জেলা প্রশাসকের নেজারত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথক দুটি আবেদন করেন। সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।