আদালতে নির্দেশে স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সরকাির রাস্তা দখল করে নির্মিত প্রাচীর ও ঘর অবশেষে উচ্ছেদ করা হয়েছে৷ আদালতের নির্দেশে দীর্ঘ এক বছর পর গতকাল বুধবার উপজেলা প্রশাসন ওই প্রাচীর ও ঘর উচ্ছেদ করে৷
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলার চাপড়ামোহাম্মদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের তিন ছেলে আব্দুল করিম, হালিম ও হাকিম জনসাধারণের চলাচলের পথে সরকাির জমিতে প্রাচীর ও বাড়ি নির্মাণ করেন৷ এতে ওই এলাকার কয়েক হাজার লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়৷ তাঁরা বিকল্প পথে কষ্ট করে চলাচল করেন৷ পরে রাস্তা চেয়ে ওই গ্রামের জোনাব আলী সিদ্দিকী নামের এক ব্যক্তি রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন৷
উপজেলা ইউএনও সাদেকুল ইসলাম ওই স্থাপনা উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন৷
প্রসঙ্গত, এ নিয়ে ২০১২ সালের ৪ অক্টোবর প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়৷