প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহর এলাকায় নুরজাহান বেগম হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নুরজাহানের স্বামী ওমর ফারুক ও তাঁর সহযোগী মো. মিলন। গতকাল শুক্রবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমান ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্র জানায়, ওমর ফারুক ও মো. মিলন জবানবন্দিতে গত সোমবার রাতে নুরজাহানকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেন। হত্যার আগে নুরজাহানকে মিলন ধর্ষণ করেন বলেও স্বীকার করেন। গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে হালিশহর থানাধীন হাজি ইসলাম মিয়া ব্রিকফিল্ডের দক্ষিণ পাশ থেকে নুরজাহানের লাশ উদ্ধার করে পুলিশ।