আদালতে বিচারিক সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, আদালতে বিচারিক সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আইনজীবী ও বিচারকদের দায়িত্ববোধ থেকেই এই সময় কাজে লাগাতে হবে। এতে মামলার জট অনেকটা কমে যাবে।গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।গতকাল বিকেলে মানিকগঞ্জ আইনজীবী সমিতির এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হেজাজুর রহমান।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি মো. মোজামেঞ্চল হোসেন, জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।প্রধান বিচারপতি বলেন, আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি হলে বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ হবে। ফলে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে। এতে সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা ও হানাহানি অনেকাংশে কমে যাবে।বিচারক ও আইনজীবীদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, অনেক সময় দুপুরের পর কিংবা বিকেলে আদালত বসে না। এ বিষয়ে কোনো অজুহাত গ্রাহ্য হবে না।