আদালতে বিজিএমইএর প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪১ জন শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯০ জনকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে চিকিৎসাসেবা।ওই অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত হন। তাঁদের মধ্যে শনাক্ত হওয়া ৯৯ জনের উত্তরাধিকার বা মুখাপেক্ষীদের ক্ষতিপূরণ হিসেবে সাত লাখ টাকা করে দেওয়া হয়েছে। তাজরীনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সে বিষয়ে হাইকোর্টের নির্দেশনা অনুসারে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিজিএমইএর কৌঁসুলি আবদুল মান্নান প্রতিবেদন দাখিল করেন।