সিলেটে ছেলেশিশুকে বলা ৎ কারের মামলায় গ্রেপ্তার হওয়া ব্রিটিশ নাগরিক পিটার এলিসন (৫৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জ্যেষ্ঠ হাকিম শামসুদ্দিন মাসুম তাঁর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন। জবানবন্দিতে পিটার বলেন, শিশুকে বলা ৎ কারের ঘটনাটি ‘অবচেতন মনে’ ঘটেছে এবং এ বিষয়টি বাংলাদেশের আইন অনুযায়ী যে এত কঠোর—তা এখন তাঁর উপলব্ধিতে এসেছে। তিনি এ জন্য বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি অনুশোচনা প্রকাশ করে বলেন, ‘আইন অনুযায়ী আমার শাস্তি হোক। তবে আমি ওই শাস্তি ভোগ করে শিশু (বলা ৎ কারের শিকার) ও তার পরিবারকে সহায়তা করব।’২০০৪ সালে মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে বেড়াতে গিয়ে পিটার হাওর এলাকা দেখে মুগ্ধ হন। তখন তিনি একসঙ্গে একাধিক হাওর দেখতে সুনামগঞ্জের শাল্লায় যান। সেখানে গিয়ে হাওরের শিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা পোষণ করেন স্কুলশিক্ষক পিটার।পুলিশ জানায়, ৬ সেপ্টেম্বর সিলেট নগরের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের ৩০৯ নম্বর কক্ষ থেকে পিটারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কক্ষে থাকা ১২ বছরের শিশুকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পিটারের বিরুদ্ধে মামলা করে।মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কেফায়েত উল্লাহ বলেন, গত ৮ সেপ্টেম্বর পিটারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে পিটার জবানবন্দি দিতে রাজি হলে গতকাল জবানবন্দি রেকর্ড করে জেলহাজতে পাঠানো হয়।