আদালতে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে জোর করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগে গত মঙ্গলবার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়েছে। উপজেলার আলাদীপুর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী কাবাশী বিবি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন উপজেলার হরিপুর গ্রামের আদম ব্যাপারী আবদুল গফুর। মোসলেম উদ্দিন বলেন, ষড়ন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি